বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা জোরদার করা হচ্ছে। এ জন্য প্রেসিডেন্ট ওবামা ইরানের গাড়ি এবং অর্থ খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন।
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র সৃষ্ট বিরোধের জের ধরে আমেরিকাসহ পশ্চিমা কয়েকটি দেশ একের পর এক এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে।
নতুন এ নির্বাহী আদেশের ফলে ওবামা ইরানের অন্য খাত যেমন ইঞ্জিনিয়ারিং খাতের বিরুদ্ধেও অবরোধ আরোপ করতে পারবেন।
যেসব বিদেশি আর্থিক প্রতিষ্ঠান ইরানের মুদ্রা বেচাকেনা করবে তাদের ওপরও আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া, যেসব বৈদেশিক প্রতিষ্ঠান বড় অঙ্কের ইরানি মুদ্রা রিয়াল রাখবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
আর ইরানের গাড়ি খাতে কোনো প্রতিষ্ঠান যন্ত্রাংশ সরবরাহ কিংবা সেবা দিতে পারবে না বলে এরইমধ্যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এসব পদক্ষেপ গত ২২ মে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে পাস হয়েছিল।